আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মেসির শততম গোলের রাতে মিয়ামির ক্যাম্পেওনেস কাপ জয়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

লিওনেল মেসির জন্য রাতটা ছিল রেকর্ড আর শিরোপায় মোড়ানো। ইন্টার মিয়ামির জার্সিতে নিজের ১০০তম গোল করার রাতেই দলকে এনে দিলেন ক্যাম্পেওনেস কাপের শিরোপা। ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ সালের প্রথম ট্রফি ঘরে তুলেছে ইন্টার মিয়ামি। নতুন নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম সাফল্য আসে মেসির পা থেকে। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। গোলটি শুধু মিয়ামিকে এগিয়ে দেয়নি, পূর্ণ করেছে ক্লাবটির হয়ে মেসির ১০০ গোলের মাইলফলকও।

মজার বিষয় হলো, ইন্টার মিয়ামির হয়ে মেসির প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। ২০২৩ সালে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি। তিন বছরের ব্যবধানে একই প্রতিপক্ষের বিপক্ষে শততম গোল করে যেন সেই বৃত্তই পূর্ণ করলেন মেসি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় ক্রুজ আজুল। মিয়ামিকেও বেশ কিছু সময় রক্ষণ সামলাতে হয়। তবে ম্যাচের ৮১ মিনিটে আবারও আলোচনায় আসেন মেসি। কর্নার থেকে তাঁর নিখুঁত বল খুঁজে নেয় ক্যাসেমিরোর মাথা। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হেডে ২-০ ব্যবধান নিশ্চিত হয়।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। মেসি-যুগে ক্লাবটির এটি চতুর্থ শিরোপা। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড, ২০২৫ সালে এমএলএস কাপের পর এবার যোগ হলো ক্যাম্পেওনেস কাপ। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও রাতটি বিশেষ হয়ে থাকল মেসির জন্য। ১১৫ ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে ১০০ গোল পূর্ণ করেছেন তিনি। ক্যাম্পেওনেস কাপ জয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ারের মোট শিরোপার সংখ্যাও দাঁড়িয়েছে ৪৮-এ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

মেসির শততম গোলের রাতে মিয়ামির ক্যাম্পেওনেস কাপ জয়

আপডেট সময়: ০৩:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬