আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাকিব-মোস্তাফিজ ফেরায় বাদ আফিফ-ইমন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজের চট্টগ্রাম পর্বের ৩টি ম্যাচ জিতে সিরিজ এরইমধ্যে নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার বাকি ঢাকা পর্বের শেষ দুই ম্যাচ। এই পর্বের দুই ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সেরা দুই তারকাকে ফিরিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে টাইগাররা। এর আগে অবশ্য শুধু চট্টগ্রামের তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় সিরিজের শেষ দুই ম্যাচের জন্য কিছু পরিবর্তন এনে নতুন দল ঘোষণা করেছে বিসিবি।

বুধবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। শেষ দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। তারা ফেরায় বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। এর মধ্যে শরিফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বাকি দুই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও, এই সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে আসা মোস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলার জন্য প্রথম ৩টিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে সৌম্যকে দলের বাইরে রাখা হয়। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজের শেষ দুই ম্যাচে তাদের তিনজনকেই ফেরানো হয়েছে। আগামী ১০ ও ১২ মে মিরপুর শের-ই বাংলায় চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের খেলা সর্বশেষ সিরিজ। ইতোমধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করায় শেষ দুই ম্যাচ হয়ে গেছে নিয়মরক্ষার। মিরপুরে আগামী ১০ মে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ১২ মে সকাল ১০টায় পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে। শেষ দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

সাকিব-মোস্তাফিজ ফেরায় বাদ আফিফ-ইমন

আপডেট সময়: ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪