আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশ্ব ফুটবল দিবস ঘোষণা জাতিসংঘের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

মে মাসের ২৫ তারিখকে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৭ মে) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়, ১৯২৪ সালের ২৫ মে গ্রীষ্মকালীন অলিম্পিকের অংশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক ফুটবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ফ্রান্সের প্যারিসে বসেছিল অলিম্পিকের ওই আসর। সেই টুনার্মেন্টের শততম বার্ষিকীর দিনকেই বিশ্ব ফুটবল দিবসের দিবস হিসেবে ঘোষণা করা হলো।

জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এম এল-সোন্নি খসড়া প্রস্তাবটি উত্থাপন করেন। পরে সাধারণ পরিষদের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৬০ দেশ সেটি গ্রহণ করে। সাধারণ পরিষদকে এল-সোন্নি বলেন, ‘ফুটবল বা সকার—যে যেই নামেই ডাকুক না কেন, বিশ্বজুড়ে এটি এক নম্বর খেলা। বাড়ির আঙিনায়, গ্রামে, পথে ঘাটে সব বয়সীরা প্রতিযোগিতা বা আনন্দের জন্য ফুটবল খেলে। তাই এটি শুধুই খেলাই নয়, তার চেয়ে বেশি কিছু।’ তিনি আরও বলেন, ‘জাতীয়, সাংস্কৃতিক ও আর্থসামাজিক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে ফুটবল বৈশ্বিক ভাষার ভূমিকা পালন করছে এবং বিশ্বজুড়ে এই ভাষা চর্চা হচ্ছে।’

এদিকে, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস এ প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, ‘অন্য অনেক খেলার মতো ফুটবলও সহনশীলতা, ফেয়ার প্লে, টিম ওয়ার্ক ও বন্ধুত্বের মূল্যবোধ তৈরি করছে এবং বিশ্বজুড়ে শান্তি ও সংহতি তৈরির মাধ্যম হিসেবে কাজ করছে ফুটবল।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

বিশ্ব ফুটবল দিবস ঘোষণা জাতিসংঘের

আপডেট সময়: ০৮:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪