শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টায় শ্যামনগরের আনোয়ারা খাতুন মহিলা দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম এমপি, উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, মাওলানা মঈন উদ্দিন আল মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মহসিন আলম এবং মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ। বৈঠকে সংগঠনের দায়িত্বশীল নেতারা সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের নৈতিক ও আদর্শিক উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, সততা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আজকের বাণী 


















