আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ Logo কফিনে ফিরলেন দুই রেমিট্যান্সযোদ্ধা, কান্নায় ভারী সাতক্ষীরার আকাশ Logo বিসিবির পরিচালক নির্বাচিত তামিম, সর্বোচ্চ ৭৩ ভোট Logo জরাজীর্ণ ডাকবাংলার স্থলে নতুন ভবন, আধুনিক হবে তালা বাজার: জেলা পরিষদ প্রশাসক হাবিব Logo বাংলাদেশ-চীনের গণমাধ্যম সহযোগিতা জোরদারে এফইআরবি ও আপন মিডিয়া ক্লাবের সমঝোতা Logo রামিসা হত্যা: ‘থাই পাহাড়ের মতো ভারী’ এই স্মৃতি, বললেন আইনমন্ত্রী Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিসিবির পরিচালক নির্বাচিত তামিম, সর্বোচ্চ ৭৩ ভোট

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে তিনি পরিচালক নির্বাচিত হন। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

ফলাফলে দেখা যায়, তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল ৬৮ ভোট। এ ছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে, আসিফ রাব্বানি ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট পেয়েছেন।

নির্বাচনে পরাজিত চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিসিবির পরিচালক নির্বাচিত হওয়াকে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন অনেক ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন

বিসিবির পরিচালক নির্বাচিত তামিম, সর্বোচ্চ ৭৩ ভোট

আপডেট সময়: ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬