আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ট্রাফিক আইন অমান্য করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, ট্রাফিক আইন সবার জন্য সমান এবং সরকারি-বেসরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আলাদা কোনো নিয়ম নেই। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলতি বছরের মে মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদুল আজহা উপলক্ষে গৃহীত নিরাপত্তা কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, “আমাদের পুলিশ সদস্যদেরও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি অভিযোগ করেন, অনেক সরকারি প্রতিষ্ঠানের যানবাহনে অপ্রয়োজনীয়ভাবে হুটার ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে যেখানে হর্ন বাজানোর প্রয়োজন নেই, সেখানেও হর্ন বাজানো হচ্ছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ আরও বলেন, অনেক সরকারি দপ্তরের যানবাহনের এখনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) নেই এবং সেগুলো ইঞ্জিন নম্বরের ভিত্তিতে চলাচল করছে। পুলিশের কিছু যানবাহনও একইভাবে চলাচল করছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বা বেসরকারি—যে কোনো যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তা ইতোমধ্যে নেওয়াও হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মে মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ট্রাফিক বিভাগ ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এনফোর্সমেন্টের মাধ্যমে। এ সময় মোট ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা মে মাসে সড়ক পরিবহন আইন-সংক্রান্ত ৩৩৭টি মামলা নিষ্পত্তি করেছেন। এসব মামলায় একজনকে কারাদণ্ড এবং অন্যদের মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একই সময়ে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট সময়: ১০:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬