সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক তবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আনন্দ টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হাসানুর রহমান (হাসান), অর্থ বিষয়ক সম্পাদক আরিফ সানা, গণমাধ্যম ও মিডিয়া বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, যুবঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আজিবুব রহমান, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সাংবাদিক মুজাহিদুর রহমান রাজু, খালিদ হাসান নিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময়
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















