বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধার—এই চার দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে শহরের ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মাওলানা রুস্তম আলী তৈহিদি, মনা, আব্দুল গফুর, প্রভাষক আব্দুল কাদের, বদিউজ্জামানসহ আরও অনেকে। বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















