আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল জোরদার করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি। একই সঙ্গে পরিস্থিতি ঘিরে সীমান্তবর্তী জনপদে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ মে থেকে কয়েকদিন ধরে কলারোয়ার কেঁড়াগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের বাদুড়িয়া এলাকার হাকিমপুর সীমান্তে বহু নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি ভারতের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পায়। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে সে প্রচেষ্টা কার্যত ভেস্তে যায়। স্থানীয়দের ভাষ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ‘অনিবন্ধিত অভিবাসী’ শনাক্তের নামে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের সীমান্তবর্তী অস্থায়ী শিবিরে রেখে পরে বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে। পরবর্তীতে তাদের বাংলাদেশি দাবি করে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, সাতক্ষীরা সীমান্তে কড়াকড়ি বাড়ানোয় কৌশল পরিবর্তন করে অন্য সীমান্ত এলাকা দিয়ে পুশইনের চেষ্টা হতে পারে- এমন আশঙ্কাও প্রকাশ করেছেন সীমান্ত সংশ্লিষ্টরা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আমাদের দায়িত্বাধীন ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমরা প্রস্তুত আছি। সামগ্রিক পরিস্থিতিতে সীমান্তে আপাতত স্থিতিশীলতা বজায় থাকলেও, সম্ভাব্য ‘পুশইন’ ইস্যু ঘিরে সতর্ক দৃষ্টি রাখছে সংশ্লিষ্ট মহল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

আপডেট সময়: ১০:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬