আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এলপিএলে ড্রাফট পদ্ধতি ফিরছে, ৪৮ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগের দুই মৌসুমে নিলাম পদ্ধতি চালু থাকলেও এবার আবারও ড্রাফট পদ্ধতি ফিরছে। আসন্ন আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। এবারের ড্রাফটে ২১ দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। যাচাই-বাছাই শেষে ৩১০ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন বলে জানা গেছে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, এবারের ড্রাফটে অংশ নিতে ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। নিবন্ধনের তালিকায় সবচেয়ে বেশি ১২০ জন ক্রিকেটার রয়েছেন পাকিস্তান থেকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, দক্ষিণ আফ্রিকার ৬৮ জন, নিউজিল্যান্ডের ৪১ জন, অস্ট্রেলিয়ার ২৪ জন, ইংল্যান্ডের ১৫ জন এবং ভারতের ১২ জন ক্রিকেটার রয়েছেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডসহ সহযোগী দেশের ক্রিকেটাররাও ড্রাফটে অংশ নিয়েছেন। আসন্ন এলপিএল শুরু হবে আগামী ১৭ জুলাই। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা ও রানার্সআপ গলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল, আর ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

এলপিএলে ড্রাফট পদ্ধতি ফিরছে, ৪৮ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন

আপডেট সময়: ০৮:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬