আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইয়ামালে ২০০ মিলিয়নের টোপ পিএসজির

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমার জুনিয়রকে কিনেছিল পিএসজি। এখনও যা দলবদলের বাজারে সর্বোচ্চ দামে কাউকে কেনার রেকর্ড। এরপর বার্সা থেকে উসমান ডেম্বেলেকে নিয়ে গেছে প্যারিসের দলটি। এবার বার্সার নতুন দিনের ভরসা ১৬ বছরের লামিন ইয়ামালে চোখ পড়েছে পিএসজি। তরুণ এই স্প্যানিশ ফুটবলারকে দলে নিতে চায় কাতারি অর্থে চলা দলটি। সেজন্য বার্সাকে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পর্যন্ত দিতে প্রস্তুত পিএসজি বোর্ড।

সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান এমনটাই দাবি করেছে। তারা জানিয়েছে- পিএসজি ব্লকবাস্টার এই প্রস্তাব বার্সাকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত মৌসুমে পিএসজিতে এমবাপ্পের সঙ্গে মেসি-নেইমার ছিলেন। তারা দু’জনই ক্লাব ছেড়েছেন। আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পে প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে খবর। তিনি পিএসজি ছাড়লে তারকাশূন্য হবে ক্লাবটি। ওই জায়গা পূরণে লামিন ইয়ামালকে পিএসজি দলে নিতে চায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। শুধু ইয়ামাল নয় ভিক্টর ওসিমহেন, মার্কো রাশফোর্ড, ভিনিসিয়াস জুনিয়র, বেনার্ড সিলভা, ব্রুনো গিমারেজের মতো আরও অনেকে আছে পিএসজি ট্রান্সফার টার্গেটে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

ইয়ামালে ২০০ মিলিয়নের টোপ পিএসজির

আপডেট সময়: ০১:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪