আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংতে বড় সংগ্রহ হয়নি পাকিস্তানের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান শুরুটা দুর্দান্ত করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় সংগ্রহ করতে পারেনি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান ২৭৪ রান সংগ্রহ করে। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৭৫ রান।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ দেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। ৩১ বলে তিনি ৭৫ রান করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করেন মিরাজ। তার এই ইনিংসটি ছিল ছয়টি চার ও পাঁচটি ছয়ে সমৃদ্ধ।

সাজ সাদাকাতের আউটের পর ব্যাট করতে নামেন তরুণ শামিল হুসাইন। সাহিবজাদা ফারহানকে সঙ্গ দিতে খেললেও ফারহান ৩১ রান করে আউট হন। শামিল ২২ বলে ৬ রান করেন। চতুর্থ উইকেটে মোহাম্মদি রিজওয়ান ও সালমান আলি আগা দুর্দান্ত ব্যাট করেন। তারা ১০৯ রানের জুটি গড়ে পাকিস্তানের সংগ্রহকে বড় করার ভিত্তি স্থাপন করেন। বিতর্কিত রান আউটের আগে সালমান ৬৩ বলে ৬৪ রান করেন, আর রিজওয়ান আউট হন ৪৪ রানে। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান আসে ফাহিম আশরাফের ব্যাট থেকে। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ ও হারিস রউফ ২ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংতে বড় সংগ্রহ হয়নি পাকিস্তানের

আপডেট সময়: ১০:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬