আজ মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আরও এক ধাপ এগোল বিসিবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড তার নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে। এতে সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে।

ক্রিকেটমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, সরকার, বোর্ড ও সাকিব—তিন পক্ষই ফেরার জন্য প্রস্তুত। মূল আলোচনার বিষয় ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে দায়ের হওয়া মামলার ভবিষ্যৎ, যা সরকার ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইতিমধ্যেই জানিয়েছেন, কোনো ক্রীড়াবিদকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। বিসিবিও সরকারি সহযোগিতায় সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন সাকিব আল হাসান—এটাই ক্রিকেটাঙ্গনের আশাবাদ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

‘ইরান যুদ্ধে যুক্ত হলো বৃটেন’

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আরও এক ধাপ এগোল বিসিবি

আপডেট সময়: ০৯:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬