আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণে ঢাকায় আইসিসির দল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

এই বছরটি ব্যস্ততার মধ্য দিয়েই যাবে দেশের নারী ক্রিকেটাঙ্গনে। অস্ট্রেলিয়া ও ভারত সিরিজের পরপরই দেশের মাটিতে সেপ্টেম্বর-অক্টোবরে দশ দল নিয়ে বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নারী বিশ্বকাপের এই মহাযজ্ঞকে সামনে রেখে এরইমধ্যে বেশ তোড়-জোড়েই প্রস্তুতি শুরু হয়েছে। নারীদের এই আসরকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট সুযোগ-সুবিধা যাচাই করতে সফরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ৫ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) তারা মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সুযোগ সুবিধা পরিদর্শন করবেন। স্টেডিয়ামের বিভিন্ন স্থান, একাডেমি, ইনডোর সুবিধাধি ও হোটেল পর্যবেক্ষণ করবে তারা।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। নারী বিভাগ থেকে জানানো হয়, ‘বিশ্বকাপের ভেন্যু দেখতে পাঁচ সদস্যের দল ঢাকায় আসছেন। আগামীকাল তারা প্রথমে মিরপুর স্টেডিয়ামের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখবেন, এরপর সিলেট যাবেন।’ তবে বিসিবির নারী বিভাগ জানায় তারা তাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তবে শুধু স্টেডিয়াম নয় পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধাও পর্যবেক্ষণ করার কথা রয়েছে প্রতিনিধি দলের। নারী বিশ্বকাপের ফাইনাল হবে মিরপুরে। আর সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সিলেটে যাবে প্রতিনিধি দল। চায়ের দেশেও স্টেডিয়াম, হোটেলের সুযোগ-সুবিধা দেখবে তারা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আয়োজিত খেলার সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি। স্বাগতিকসহ ১০টি দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। গত বোর্ড মিটিংয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণে ঢাকায় আইসিসির দল

আপডেট সময়: ০২:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪