আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি গাজী নজরুল ইসলাম

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু দিয়ে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা সামাজিক দায়িত্বের অংশ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ জনসমাগমস্থল পরিষ্কার রাখা সবার কর্তব্য। তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও সড়ক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে সংসদ সদস্য শ্যামনগর থানা এবং নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি গাজী নজরুল ইসলাম

আপডেট সময়: ১১:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬