সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। প্রথম দফায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। মনিটরিং-এ নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন। তিনি মুদি দোকান, কাঁচাবাজার, মাছ-মাংসের আড়ত ও ভোজ্যতেল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। ব্যবসায়ীদের দাম বৃদ্ধিরোধ, কৃত্রিম সংকট তৈরি না করা, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সংরক্ষণ বিষয়ে পরামর্শ ও সতর্কতা দেওয়া হয়। প্রথম দিনে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৩০০ টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, রমজান চলাকালীন বাজারে অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায় প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক তদারকিতে বাজারে অস্থিরতা কমবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে রমজানে বাজারদর স্থিতিশীল রাখতে প্রশাসনের মনিটরিং
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০৮:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- ১৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























