আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা ভারতের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকালের ফাইনালে ইংল্যন্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলে তারা। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ কোটি ৫০ লাখ রুপির পুরস্কার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আয়ুষ মাহাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের জন্য এ আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এ আর্থ পাচ্ছে ক্রিকেটাররা। বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া বলেছেন, ‘বিসিসিআই কেন পুরো দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যে ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। পুরো প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’ ২০০০ সালে প্রথমবার মোহাম্মদ কাইফের নেতৃত্বে যুব বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর বিরাট কোহলি, উন্মুখ চাদ, পৃথ্বী শ, ইয়াশ ধুলের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আর এ বার আয়ুশের নেতৃত্বে ষষ্ঠবার এই ট্রফি জিতেছে ভারত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা ভারতের

আপডেট সময়: ১০:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬