আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান সমর্থনে একটি নির্বাচনী জনসভা ৯ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। শ্যামনগর উপজেলা বিএনপি এই আয়োজন করছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছোলায়মান কবির এ তথ্য জানান। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ধাপ। বিএনপি মাঠে কাজ করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায়।”

তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে ঘোষিত নির্বাচনী ইশতেহারের আলোকে উপকূলীয় অঞ্চলের প্রায় ৩০ হাজার পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থান, তরুণদের জন্য আয়বর্ধক কর্মসূচি, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়ন, মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করবে। ৯ ফেব্রুয়ারির জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যানের প্রতিনিধি, দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ এবং সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে ছোলায়মান কবির শ্যামনগরের সর্বস্তরের জনগণকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং গণমাধ্যমকর্মীদের জনসাধারণকে তথ্য প্রচারে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা

আপডেট সময়: ১০:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬