আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান (মনির) রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা হাজী সোহরাব আলী মার্কেটে নির্বাচনী জনসভা করেছেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, নির্বাচিত হলে নওয়াবেঁকী থেকে পদ্মপুকুর পাখিমার নদীতে ব্রিজ নির্মাণ, গাবুরা ইউনিয়নে ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তিনি অবহেলিত নারীদের স্বচ্ছলতা ফিরিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুযোগ সুবিধা বিতরণ, নির্যাতিত মানুষের পক্ষে থাকা এবং বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন। জনসভা সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালিদ হোসেন। এতে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

আপডেট সময়: ১১:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬