শ্যামনগর প্রতিনিধি: ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক খেলোয়াড়দের হাতে ফুল তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের এই সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মুহাম্মদ তেজারত, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।
রিপোর্টার 



























