আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশের প্রত্যাবর্তন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান নাটক নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তাজনিত কারণে ভারত সফর এড়িয়ে যাওয়ায় বাংলাদেশকে গত শনিবার বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের স্থলে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়। তবে এখন নতুন করে ক্ষীণ আশা জেগেছে—আইসিসি হয়তো বাংলাদেশকে আবারও বিশ্বকাপে ফেরাতে পারে।

এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভর করছে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে। বোর্ড প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার বা সোমবার পাকিস্তান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। যদি পাকিস্তান সরে দাঁড়ায়, তবেই বাংলাদেশকে ফেরানো হবে। পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। যদি তারা বিশ্বকাপ বর্জন করে, তবে বাংলাদেশকে সেই গ্রুপে স্থলাভিষিক্ত করা হবে এবং তাদের সব ম্যাচও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী সাধারণত কোনো দল সরে গেলে সর্বোচ্চ র‌্যাংকিংধারী পরবর্তী দলকে সুযোগ দেওয়া হয়—যেমনটি হয়েছে বাংলাদেশের স্থলে স্কটল্যান্ডের ক্ষেত্রে।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে, তাহলে বাংলাদেশকে প্রথম সুযোগ দেওয়া হবে। এক কর্মকর্তার উদ্ধৃতি অনুযায়ী, “পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এটি লজিস্টিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলায় সুবিধা দেবে।”

এই পরিস্থিতিতে পাকিস্তান হয়তো নতুনভাবে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ভাববে। কারণ, তারা যদি বাংলাদেশকে সুযোগ দেয়, তবে পাকিস্তানকে যে জায়গায় খেলতে হতো, সেই সুযোগ বাংলাদেশ পাবে। আইসিসি সম্ভবত এই জটিল পরিস্থিতি এড়াতে চতুর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। এখন দেখার বিষয়, পাকিস্তান কী সিদ্ধান্ত নেবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশের প্রত্যাবর্তন

আপডেট সময়: ০৭:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬