আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় অ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাবেক ফুটবলার রবিউল ইসলাম ও সুভাষ চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমির কোচ নাজমুল হাসনাঈন মিলন। ম্যাচ পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাইফুল ইসলাম ও কামরুল ইসলাম বাবু। খেলাগুলোর সার্বিক তত্ত্বাবধান ও খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত কোচ ও সাবেক ফুটবলার, কলারোয়া ফুটবল একাডেমির পরিচালক সাইদ আলী গাজী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কোচ মাসুদুল ইসলাম। কলারোয়ার অ-১৫ বয়সভিত্তিক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে মোট ৬টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী উন্নতমানের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কলারোয়ায় অ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময়: ১১:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬