আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তনকারী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তিন জনের এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। সেরা ক্রীড়াবিদ ছাড়াও পপুলার চয়েজ ক্যাটাগরিতেও স্থান হয়েছে এই তিন জনের। এই বিভাগে নারী ক্রিকেটার ফারজানা হক পিংকির নামও রয়েছে। ২১ এপ্রিল ঘোষণা করা হবে বিজয়ীর নাম। এছাড়াও ২০২৩ সালের জন্য ১৬টি বিভাগে সর্বমোট ১৮জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। একই সঙে থাকছে অর্থ পুরস্কারও।

বিএসপিএ সর্বপ্রথম ১৯৬৪ সালে ক্রীড়াক্ষেত্রে এই পুরস্কারের প্রবর্তন করে। সেই ধারাবাহিকতায় আগামী রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় এই পুরস্কারের আসর।অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।

উল্লেখ্য, এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। যারা ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), রাকিব হোসেন (ফুটবল)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), শেখ মোরসালিন (ফুটবল), ফারজানা হক পিংকি (ক্রিকেট)।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?

আপডেট সময়: ০১:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪