আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
সভাপতি: এস এম মনিরুজ্জামান , সম্পাদক: মোঃ আশরাফুল বাবু

জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলায় ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাইবার দল সাতক্ষীরা জেলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম মনিরুজ্জামান সোহাগ-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল বাবু। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মোঃ শাহাজান, এবং সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম, আব্দুল গফ্ফার, শরিফুল, সালাউদ্দীন জিকো, মিজানুর রহমান মিজানসহ ২৯ জন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিয়াদ হোসেন সিয়াম, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তাইজুল ইসলাম, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ ২৪ জন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মনিরুজ্জামান জুলিয়েট এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ফয়জুল্লাহ ফয়েজ। কমিটিতে এছাড়া অর্থ, ধর্ম, শিক্ষা, যুব, ছাত্র, কৃষি, শ্রম, মহিলা, আইন, সমাজকল্যাণ, সাংস্কৃতিক, তথ্য ও গবেষণা, যোগাযোগ, ক্রীড়া এবং বনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন। নারী নেতৃত্বেও প্রতিনিধি রাখা হয়েছে। কমিটির সদস্য পদে রয়েছেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ বলেন, “তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দলের পক্ষে জনমত গঠন, অপপ্রচার মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই এই কমিটির প্রধান লক্ষ্য।” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বিএনপির তথ্য ও প্রযুক্তিভিত্তিক সহায়ক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাকটিভিজম, প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সভাপতি: এস এম মনিরুজ্জামান , সম্পাদক: মোঃ আশরাফুল বাবু

জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন

আপডেট সময়: ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬