শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মোঃ শফিকুল ইসলাম (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় কোস্ট গার্ড স্টেশন কৈখালী অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তি পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকায় জব্দকৃত বিদেশি মদ সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- ১৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























