আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আইসিসি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উত্থাপিত উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়া গেছে। বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগগুলো বিসিবি প্রকাশ করেছে, সেগুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে আইসিসি। একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বসহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এ বিষয়ে বিসিবিকে নাকি আইসিসির পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্তু বা ভাষার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনরায় উল্লেখ করেছে যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্যকে সামনে রেখে বিসিবি আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাবে। বিসিবি আশা প্রকাশ করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এমন একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের দলের অংশগ্রহণকে করবে নির্বিঘ্ন ও সফল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আইসিসি

আপডেট সময়: ০১:০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬