আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়া হয়নি মোস্তাফিজকে!

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: প্রকাশ্যে চাঞ্চল্যকর এক খবর। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাই করার বিষয়ে নাকি জানতেনই না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অধিকাংশ কর্তা। বোর্ডের কোনও বৈঠকও হয়নি এই বিষয়ে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্তারাও কিছু জানতেন না। বিসিসিআই-এর একটি সূত্র থেকে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানাচ্ছে, বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে দেওয়া হবে না। কেকেআরকে বলা হবে, মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দিতে। আইপিএলের সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা বলেন, ‘আমরা নিজেরাও সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছিলাম। কোনও আলোচনা হয়নি। আমাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’ বোঝাই যাচ্ছে, মোস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে ‘সর্বোচ্চ পর্যায়’ অনড় ছিল। সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল। মোস্তাফিজকে নিয়ে বিসিসিআই সচিব শইকীয়া বলেছিলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’ এই ঘটনার জেরে জল অনেক দূর গড়িয়েছে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ৭ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ করেছে, তাদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় দেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়া হয়নি মোস্তাফিজকে!

আপডেট সময়: ১২:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬