স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ যদি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় এবং ম্যাচগুলো নির্ধারিত সময় অনুযায়ী না হয়, তাহলে ভারতকে পড়তে হবে ৭ থেকে ৩০ কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে। আর্থিক ক্ষতির বড় অংশজুড়ে আছে টিকিটের আয়। এরপর গ্রাউন্ড রাইটস, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড থেকে বড় অংশের ক্ষতির মুখোমুখি হতে হবে ভারতকে। ভারতের কলকাতাভিত্তিক বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে খেলার কথা ছিল। প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। তবে, রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার পর সব হিসেব পাল্টে যেতে শুরু করেছে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে আইসিসির কাছে। আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশ্বকাপের বাকি আছে মাত্র এক মাস। এর আগে উদ্ভূত পরিস্থিতি যে কারো জন্যই খারাপ ও বিব্রতকর। আইসিসিকে তাই এখন কঠিন পরিস্থিতি সামলাতে হচ্ছে। বিসিসিআইর সাবেক এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে বলেছেন, ‘‘প্রতিটি পদক্ষেপেরই একটি প্রতিক্রিয়া থাকে। বিসিবি তার কর্তৃত্বের মধ্যে যা করা সম্ভব, তা করেছে।’’ আনন্দবাজার পত্রিকা লিখেছে, বর্তমানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি বাস্তবসম্মত বিকল্প আছে। প্রথমটি হলো, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বাংলাদেশ না গেলে ভারতের ক্ষতি ৩০ কোটি রুপি
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:২১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























