আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে যা বলল বিসিবি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

শ্রীলংকা সিরিজ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ছুটি কাটিয়ে বাংলাদেশে আর ফিরছেন না শ্রীলংকান এই কোচ। সেই খবর যে ভুয়া সেটি কিছুক্ষণ পরই জানা গিয়েছিল। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, কবে বাংলাদেশে ফিরতে পারেন হাথুরুসিংহে। জালাল ইউনুস জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল দেশে ফিরছেন হাথুরুসিংহে। আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হবে একথা বলেন জালাল ইউনুস।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাতে। বেশিরভাগ কোচকেই ২২-২৩ তারিখের মধ্যে পাওয়া যাবে। এরই মধ্যে স্টেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন।’ আগামী ২৮ এপ্রিল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩মে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ৫,৭,১০ ও ১২ মে। প্রথম ৩টি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার পর শেষ দুইটি ম্যাচ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে। জালাল ইউনুস জানান, আগামী ২৬ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্যাম্পিং করার পরিকল্পনা আছে হাথুরুসিংহের।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে আনা হয়েছে পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক আহমেদকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি। নতুন এই কোচকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মুশতাক আহমেদ দেশে থাকা অবস্থায় যদি ভালো লেগ স্পিনার থাকে, যারা অতটা আলেচনায় আসেনি, তাদের জন্য ট্যালেন্ট হান্টের ব্যবস্থা করতে পারি। সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে যা বলল বিসিবি

আপডেট সময়: ১২:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪