আজ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উদ্বোধন হচ্ছে বিসিবির সিলেট অফিস, নিয়োগ দেওয়া হবে ‘হেড অব ক্রিকেট’

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, দেশের সব বিভাগে হবে বিসিবির আঞ্চলিক অফিস। সেই কথা এবার বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। যার শুরুটা হতে যাচ্ছে সিলেট বিভাগ দিয়ে।সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জানুয়ারি (শনিবার) উদ্বোধন হবে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস।

আগামী শনিবার উদ্বোধন হবে বিসিবির এই আঞ্চলিক অফিস। উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ প্রসঙ্গে রাহাত বলছিলেন, ‘উদ্বোধনী প্রোগ্রামটা একদম ছোট আকারে হবে। কোনো বড় কিছু না, ১৫০ থেকে ২০০ লোকের সমাগম হবে।’

‘বিসিবি সভাপতি উদ্বোধন করবেন এবং একটা প্রেজেন্টেশন দিবেন। আর মাঠের এখানে একটা অফিস থাকবে। অফিসটা দুটো রুম নিয়ে হবে। একজন হেড অব ক্রিকেট থাকবে। উপজেলা লেভেল বা ইউনিয়ন থেকে ক্রিকেটার আনাই তার মূল লক্ষ্য থাকবে।’ ‘প্লেয়ার, কোচ, তাদের কোয়ালিটি বা ভালো আপডেট করার জন্যই এটা থাকবে। এখানে ক্রিকেট বোর্ডের মাধ্যমে হবে সবকিছু। এখন যেমন ভেন্যু ম্যানেজার আছে, আরো একজন রয়েছে ডিভিশনাল কোচরা। জেলা কোচ রয়েছেন। আর হেড অব ক্রিকেট যেটা সেটা নিয়োগের মাধ্যমেই হবে। বিজ্ঞাপন দেয়া হবে তারপর, এ ছাড়া তাকে বেতনের মাধ্যমে নিয়োগ করা হবে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উদ্বোধন হচ্ছে বিসিবির সিলেট অফিস, নিয়োগ দেওয়া হবে ‘হেড অব ক্রিকেট’

আপডেট সময়: ০৮:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬