আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা, লোকালয়ে ফিরছেন জেলেরা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

শ্যামনগর: কাঁকড়ার প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ জানুয়ারি থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদ-নদীতে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। তবে এই সময় মাছ আহরণে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে বনবিভাগ। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় গহিন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছেন কাঁকড়া ধরা জেলেরা। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, কাঁকড়ার প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারি নির্দেশে দুই মাসব্যাপী আহরণ বন্ধ রাখা হয়েছে। এ সময় প্রজনন সুরক্ষায় টহল জোরদার করা হয়েছে। সুন্দরবনের বাংলাদেশ অংশের জলভাগে মোট ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের চুনকুড়ি নদীতে লোকালয়ে ফিরতে দেখা গেছে অসংখ্য কাঁকড়া ধরা নৌকা। জেলে নূর হোসেন বলেন, বনদস্যুদের ভয়ে এবার খুব বেশি কাঁকড়া ধরা সম্ভব হয়নি। নিষেধাজ্ঞাকালীন সংসার চালানোর মতো সঞ্চয় নেই এবং সরকারি সহায়তা আশা করছেন। শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২২,২২০, যার প্রায় অর্ধেক কাঁকড়া আহরণে নিয়োজিত। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. ফজলুল হক বলেন, কাঁকড়া বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ উৎস। নিষেধাজ্ঞাকালে কাঁকড়া আহরণে জেলেদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, তবে মাছ ধরা অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা, লোকালয়ে ফিরছেন জেলেরা

আপডেট সময়: ০৮:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬