কক্সবাজারে তৃতীয় টি২০তে পাকিস্তানের ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা। এরআগে কক্সবাজারে পাঁচ ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়েছিল সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। পরের ম্যাচেই অবশ্য সমতা ফিরিয়েছিল টাইগ্রেসরা। এবার রোববার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের এদিন ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
আর এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা। এরআগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ২৪ রানে ৩ উইকেট এবং ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে।
দলের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন। ৮৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা।
পরে তৃতীয় উইকেট জুটিতে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম জুটি গড়েন। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে ফিরলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আজকের বাণী 





























