আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশ্ব খাদ্য দিবসে সাতক্ষীরায় আলোচনা সভা ও স্মারকলিপি পেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

“সবার জন্য প্রয়োজনীয় খাদ্য চাই—খাদ্য অধিকার আইন চাই” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সাতক্ষীরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে উন্নয়ন সংস্থা স্বদেশ-এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্রীসেন্ট সংস্থার পরিচালক আবু জাফর সিদ্দিকী এবং সঞ্চালনা করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ডা. নজরুল ইসলাম, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, উষা সংস্থার পরিচালক মো. সামসুজ্জোহা, এ্যাব জেলা সম্পাদক আনিছুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহীন নেতা আ. সামাদ, কৃষক নেতা মফিরুল রহমান, নাগরিক নেতা স্বপন পান্ডে, আশা সংস্থার সভানেত্রী রূপা বসু, যুব নেতা তরিকুল ইসলাম অন্তর, উন্নয়ন কর্মী ফারুক রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ মানুষ এখনো তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ৫ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে চলে গেছে (বিশ্বব্যাংক)। খাদ্য প্রাপ্যতা, অভিগম্যতা, ব্যবহার ও স্থিতিশীলতার ক্ষেত্রে কার্যকর উদ্যোগের অভাবে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর তথ্য অনুযায়ী, আগস্ট মাসে নিম্ন আয়ের ৩৮ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছে। বক্তারা বলেন, “অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির মধ্যে জনগণের জন্য খাদ্য প্রাপ্তি এখন বড় চ্যালেঞ্জ। অথচ খাদ্য মানুষের মৌলিক অধিকার—এটি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা জরুরি।”

সুপারিশমালা:

অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও প্রান্তিক মানুষের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি।
নিয়মিত বাজার মনিটরিং ও স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ বৃদ্ধি।
সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধি ও বৈষম্য হ্রাস।
দারিদ্র্যপ্রবণ এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ।
খাদ্য পুষ্টিমান নিয়ন্ত্রণে আইন প্রয়োগে কঠোরতা।
উপকূলীয় অঞ্চলে লবণসহিষ্ণু ধানের বীজ ব্যবহারে সরকারি পৃষ্ঠপোষকতা।
খাদ্য অধিকার ইস্যুতে নাগরিক সমাজ, কৃষক, যুব, নারী ও গবেষকদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিতকরণ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

বিশ্ব খাদ্য দিবসে সাতক্ষীরায় আলোচনা সভা ও স্মারকলিপি পেশ

আপডেট সময়: ০৮:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫