সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা কাস্টমস মোড় থেকে পুরাতন হাটখোলা ঠাকুরঘর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও ঢালাই কাজ পুরোদমে চলমান রয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি শেষে এ উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সোমবার (২৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, আধুনিক মানের টেকসই ঢালাই রাস্তা নির্মাণে শ্রমিকদের পাশাপাশি ভারী রোলার ও যন্ত্রপাতি ব্যবহার করে কাজ এগিয়ে চলছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় থাকায় পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে কাদা ও গর্তে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। তারা বলেন, ঢালাই রাস্তার কাজ শেষ হলে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এলাকাবাসী জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে যাতায়াত আরও সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে। সচেতন মহল মনে করছেন, এ সড়ক উন্নয়ন এলাকার অর্থনৈতিক কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- ২৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























