নিজস্ব প্রতিনিধি: রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করে সাইটসেভার্স এবং বাস্তবায়ন করে খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিপি রোটাঃ মো. হাবিবুর রহমান হাবিব। শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সেক্রেটারি ও অনুষ্ঠানের চেয়ার রোটাঃ মো. ওয়ালীউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিপি রোটাঃ ফারহা দীবা খান সাথী, পাস্ট সেক্রেটারি রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ সিএম নাজমুল ইসলাম, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডা. খান নাহিদ মুরাদ অনিক, ব্র্যাক (বিএসপি) এরিয়া ম্যানেজার মো. হাফিজুর রহমানসহ অন্যরা।
ক্যাম্পে ১৩৪ জন চক্ষু রোগীকে পরীক্ষা করে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৪৫ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত রোগীদের খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করা হবে। আয়োজকরা জানান, অপারেশন শেষে রোগীদের একটি কালো চশমা, এক মাসের ওষুধ দেওয়া হবে এবং পরবর্তী চেকআপ শেষে তাদের আবার সাতক্ষীরায় পৌঁছে দেওয়া হবে।
ক্যাম্পে রোটারী ক্লাবের সদস্য, চিকিৎসক, ব্র্যাক ও সাইটসেভার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার 






















