আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে শ্যামনগরে ফেরার পথে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য আশরাফুজ্জামান নান্টু (৪০)আটক হয়েছে। রোববার বিকালে ফরিদপুরের ভাঙা উপজেলার এক্সপ্রেসওয়ে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাসী করে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে আভিযানিক দলের সদস্যরা। আশরাফুজ্জামান নান্টু শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে। ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ডিশরিন আক্তার জানান, কক্সবাজার থেকে ঢাকা হয়ে আশরাফুজ্জামান নান্টু শ্যামনগরে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা লাইন নামীয় পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটকের পর তল্লাসী করে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনের মামলা দিয়ে তাকে ভাঙা থানার মাধ্যমে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সদস্য বলে তার ধারনা। উল্লেখ্য শ্যামনগর উপজেলার নুরনগর ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী আশরাফুজ্জামান নান্টু ও তার প্রায় ১৫/১৬ সহযোগীর বিরুদ্ধে সীমান্তবর্তী কৈখালী এলাকার চোরাচালান নিয়ন্ত্রণসহ মাদকদ্রব্য পাচারের অভিযোগ রয়েছে। ইতিপুর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালিগঞ্জ সার্কেল ও শ্যামনগর থানা পুলিশের হাতে একাধিকবার সে মাদকদ্রব্যসহ গ্রেপ্তারও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে নান্টু ও তার সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক

আপডেট সময়: ০৯:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬