আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‍্যালি বের হয়। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসসহ অন্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

র‍্যালির আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। র‍্যালিতে বিচারক, আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, লিগ্যাল এইড কমিটির সদস্য, রোটারি ক্লাব ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময়: ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬