আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মালয়েশিয়ায় ২ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মেলাকা রাজ্যের একটি বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট ঘরে ফিরে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। তারা নির্মাণ খাতে কাজ করতেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বাংলাদেশি দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

জুহাইলি নামে একজন স্থানীয় নাগরিক জানিয়েছেন, তিনি বাড়িতে প্রবেশ করে দেখেন রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজনকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়া অবস্থায় দেখতে পান। অন্যজন সম্ভবত ঘরের ভেতর ফাঁস দিয়েছেন, তবে তখন ঘরের দরজা বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

জুহাইলি আরও জানান, মৃত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন এবং কাছেই একটি নির্মাণ সাইটে কাজ করতেন। প্রতিবেশীর সঙ্গে তাদের খুব একটা ঘনিষ্ঠতা না থাকলেও দেখা হলে তারা নিয়মিত শুভেচ্ছা জানাতেন। নিহত দুই জনের মধ্যে ছোট জনের ইন্দোনেশিয়ান স্ত্রী ছিলেন বলে জানা গেছে। ছোট জন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শোনা গিয়েছিল। প্রায়ই শোনা যেত যে তার স্ত্রী তাকে কাজ করা নিয়ে বকাঝকা করতেন।

জুহাইলি মনে করেন, সম্ভবত সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

মালয়েশিয়ায় ২ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৮:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫