আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উপকূলে নাবিকের সহায়তায় খাবার পানির ট্যাংক বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় বেসরকারী সেবা সংস্থা ব্রতীর উদ্যোগে ও নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহযোগিতায় ৫০টি পরিবারের জন্য ১০০০ লিটার ক্ষমতার খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ব্রতীর প্রকল্প অফিস বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিসেস ফরিদা পারভীন, ব্রতীর পক্ষে মোঃ সাইফুর রহমান (এরিয়া ম্যানেজার), মনিরুল ইসলাম (ফিল্ড সুপারভাইজার), ডা. সামিয়া রশিদ, মাহমুদুল হাসান ও গাবুরা এলাকার উপকারভোগী পরিবার।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলের গাবুরায় শুষ্ক মৌসুমে পানির অভাব এবং লবনাক্ততার বৃদ্ধির কারণে খাবার পানির সংকট খুবই তীব্র। তাই ব্রতী ও নাবিকের সহযোগিতায় খাবার পানির ট্যাংক বিতরণ স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রতী সংস্থা গাবুরায় শিশু সুরক্ষা প্রকল্পের মাধ্যমে পানির ট্যাংক বিতরণের পাশাপাশি খাবার পানির পুকুর খনন, শিশু পুনর্বাসন, আয় বৃদ্ধি মূলক কার্যক্রম, শিশু শিক্ষার পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা ও মানবাধিকার ভিত্তিক অন্যান্য কাজ করে আসছে।
এছাড়াও নাবিকের সহায়তায় দূর্যোগে খাদ্য, কুরবানীর মাংস, রমজানে ইফতার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা ব্রতী ও নাবিকের এই কার্যক্রমের জন্য তাদের প্রশংসা ও শুভকামনা জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

উপকূলে নাবিকের সহায়তায় খাবার পানির ট্যাংক বিতরণ

আপডেট সময়: ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫