আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মাঠপর্যায়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী তিনি এসব কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ এবং ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ কুমার গোলদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, উপজেলার পাঁচটি কমিউনিটি ক্লিনিক ও একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সংস্কার, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং দুটি মোবাইল অ্যাম্বুলেন্স সেবা চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। পরে তিনি একই ইউনিয়নে নির্মিত একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট পরিদর্শন করেন এবং সেখানে পরিশোধিত পানি বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্টদের দেওয়া তথ্যে জানা যায়, প্লান্টটির দৈনিক ৮ থেকে ১০ হাজার লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে, যা দিয়ে প্রায় ৪০০ পরিবারের নিরাপদ পানির চাহিদা পূরণ হচ্ছে। এ সময় প্লান্ট পরিচালনা কমিটির সভাপতি রত্না বিশ্বাস ও সদস্যসচিব রূপা দাস জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা জানান, একই ধরনের আরও একটি প্লান্ট শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামে স্থাপন করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ, জলবায়ু সহনশীল টয়লেট স্থাপন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিকা উন্নয়নেও কাজ চলছে। এর আগে জেলা প্রশাসক বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের ভাঙনকবলিত বাঁধ এলাকা পরিদর্শন করেন। তিনি ভাঙনের অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলেন। এ ছাড়া সদর ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময়: ০৯:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬