সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন সরকার (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নাকনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন সাতক্ষীরা সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং স্থানীয় সচ্চিদানন্দ সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে ধান মাড়াইয়ের মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- ২২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























