আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে স্বামীর অভিযোগ: টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে টাকা আত্মসাৎ, সংসারে অশান্তি সৃষ্টি ও মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় যুবক মিঠু গোয়াল (৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়দল খ্রিষ্টানপাড়ার বাসিন্দা মিঠু গোয়াল, পিতা চিত্ত গোয়াল, আশাশুনি থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, প্রায় ১৫ বছর আগে তার সঙ্গে অঞ্জনা দাশ (৩২)-এর বিবাহ হয়। তাদের সংসারে দুই সন্তান- ইসা গোয়াল (১০) ও ইশান গোয়াল (৮)। বিবাদী পূর্ণিমা দাশ (৫২) তার শাশুড়ি।
অভিযোগে বলা হয়েছে, বিবাহের পর থেকে স্ত্রী অঞ্জনা দাশ প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি করতেন এবং অনুমতি ছাড়াই পিত্রালয়ে চলে যেতেন। পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি তিনি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন করতেন।
মিঠু গোয়াল আরও জানান, কিছুদিন আগে তিনি জানতে পারেন তার স্ত্রী একজন অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত। একদিন সরাসরি কথোপকথন দেখতে পেয়ে প্রশ্ন করলে স্ত্রী সম্পর্ক অস্বীকার করেন। তার এসব কর্মকাণ্ডে শাশুড়ি পূর্ণিমা দাশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে, মিঠু গোয়াল বাড়ি না থাকার সুযোগে স্ত্রী অঞ্জনা দাশ, শাশুড়ির পরামর্শে ঘরের টিনের বাক্সে রাখা নগদ ৫৫,০০০ টাকা নিয়ে সন্তানদের ফেলে পিত্রালয়ে চলে যান।
বর্তমানে তিনি তার মায়ের বাড়িতে অবস্থান করছেন এবং শাশুড়ি পূর্ণিমা দাশের সহযোগিতায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। মিঠু গোয়াল আশাশুনি থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

আশাশুনিতে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে স্বামীর অভিযোগ: টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকি

আপডেট সময়: ০২:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫