আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনের খালের কুমির টেনে নিয়ে গেলো জেলে সুব্রতকে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সুন্দরবনের করমজলের খালে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ রয়েছে সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কুমিরের আক্রমণের শিকার হন।

নিখোঁজ সুব্রত দাকোপ উপজেলার ঢাংমারি গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে। তার সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে বন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান জেলে সুব্রত মণ্ডল। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন তিনি। তখন একটি কুমির তার ওপর আক্রমণ চালিয়ে কামড়ে ধরে পানিতে ডুব দেয়।

সঙ্গে থাকা জেলে সোহেল বিশ্বাস, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস কুমিরের মুখ থেকে স্বপনকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বন বিভাগ ও স্বপনের পরিবারকে খবর দেন। এরপর খবর পেয়ে বন বিভাগ ও স্বপনের পরিবারসহ গ্রামবাসী লাশের সন্ধানে তল্লাশি চালান।

তল্লাশি দলে থাকা ই¯্রাফিল বয়াতি বলেন, ‘সন্ধ্যার আগ মুহূর্তে আমরা দেখেছি, কুমিরের মুখে রয়েছে স্বপন। তবে স্বপনকে খায়নি কুমিরটি, মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কুমিরটি ভাসছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করছি। আর এখন ভাটা হচ্ছে। ভাটায় খালের পানি নামায় আমরা খালে নেমে তল্লাশি চালাচ্ছি।’

ইস্রাফিল বয়াতি আরও বলেন, সে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতো। বন বিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে সুন্দরবনে গিয়েছিল সুব্রত। তার পরিবার যেন বন বিভাগের কাছ থেকে সহযোগিতা পায়, আমরা সেই দাবি জানাই।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যেসব জেলে পাস নিয়ে বনে গিয়ে বাঘ এবং কুমিরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান তাদের সরকারি অনুদান দেওয়া হয়। পাস ছাড়া কেউ নিহত হলে তাদের সহায়তা প্রদান করা হয় না।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সুন্দরবনের খালের কুমির টেনে নিয়ে গেলো জেলে সুব্রতকে

আপডেট সময়: ০৩:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫