আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরাতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

“আমাদের নদীগুলো, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা  ম্যানগ্রোভ সভাঘরে ২৩ সেপ্টেম্বর ২০২৫,মঙ্গলবার, সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে ও সঞ্চলালনায় অনুষ্ঠিত সভায়  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সভাপতি এড. আবুলকালাস আজাদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, পান সায়ের খাল বাঁচাও আন্দোলনের আহবায়ক প্রফেসর মোজাম্মেল হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী। বক্তব্য রাখেন সাতক্ষীরা  বাসস প্রতিনিধি আসাদুজ্জামান, বনিক বার্া জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার হোসেন,মানব জমিন প্রতিনিধি বিপ্লব হোসেন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, ভুমিহিন নেতা আব্দুস সামাদ, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, যুব নেতা রুবেল হোসেন, বেতনা বাঁচাও আন্দোলনের মফিজুল ইসলাম, নারী নেত্রী সাবেক কাউন্সিলর ফরিদা আকতার, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রিয় নেত্রী জ্যোৎস্না দত্ত, নাগরিক নেতা পবিত্রমোহন দাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এ সভার উদ্দেশ্য হলো দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর অবৈধ দখল, দূষণ, ভূতাত্ত্বিক পরিবর্তন ও জলসম্পদের ভারসাম্যহীনতা মোকাবেলায় অংশীদারদের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় এবং যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বছরব্যাপী কার্যক্রমের শক্তিশালী ভিত্তি তৈরি করা। সহযোগী সংস্থাগুলোর সঙ্গে প্রাথমিক পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ। স্থানীয় পরিস্থিতি, চ্যালেঞ্জ ও বিদ্যমান উদ্যোগ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়।

বক্তারা আরও  বলেন, সাতক্ষীরা আমাদের সাতক্ষীরা একটি নদীবেষ্টিত জেলা। এখানকার কৃষি, জীবন-জীবিকা,বানিজ্য বিকাশ, সংস্কৃতি সবই নদী কেন্দ্রীক। তাই আমাদের সকল নদী –খাল. জলাশয় সুরক্ষায় সকলকে দায়িত্ব নিতে হবে। তা নাহলে আমরা টিকে থাকতে পারবো না। আমাদের কৃষিতে পরিবর্ূন এসেছে, জলাবদ্ধতা ও লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে।  সমন্বিত উদ্যোগ ও টেকসই পরিকল্পনা এখন জরুরি। আসুন সকলে মিলে আমাদের সাতক্ষীরাকে সুরক্ষা দেই আমাদের টিকে থাকার প্রয়োজনে।

নদী রক্ষা, পানি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণ,সাধারণ মানুষ, নারী, কিশোরসহ,সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি.ক্ষমতাবানদের সমান শক্তি অর্জনের জন্য সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়া, সময়সীমা নির্ধারণ করে অগ্রগতি পরিমাপ ও কার্যক্রমে গতি আনা

ভূমি, নারী, কৃষক ও আদিবাসীদের অধিকার রক্ষায় পরিবেশ আন্দোলনের সঙ্গে সংযুক্তি আমাদের প্রচেষ্টা শুধু নদী নয়, বরং সামগ্রিকভাবে একটি ন্যায্য, টেকসই ও মানবিক সমাজ গঠনের জন্য। এই দায়িত্ব আমাদের প্রজন্মের, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই কাজ অব্যাহত রাখব।

বাংলাদেশে পানি ও নদী সংক্রান্ত প্রচুর আইন, নীতিমালা ও গাইডলাইন থাকলেও তা বাস্তবায়িত হয় না। আদালতের রায়ও কার্যকর হয় না, যেমন মধুমতি টাউন ও সাভার সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে দেখা গেছে। Detailed Area Plan (ড্যাপ) বারবার পরিবর্তিত হলেও প্রকৃত অগ্রগতি লক্ষ্য করা যায় না। তিনি তিনটি প্রধান শক্তিকে সক্রিয় করার প্রস্তাব দেন: প্রশাসন, জনপ্রতিনিধি/রাজনীতিক, এবং ব্যবসায়ী গোষ্ঠী। এই তিন পক্ষকে সমন্বিতভাবে কাজ করাতে হবে, বিদ্যমান গাইডলাইন কার্যকর করতে হবে এবং নদীর নাব্যতা ও পরিবেশগত স্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

আন্তসীমান্তীয় নদীগুলোর ক্ষেত্রে ভারতের খনি কার্যক্রম ও সীমান্তবর্তী নদীর সংকট রাজনৈতিক অঙ্গীকারের অভাবে আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে চলনবিল অঞ্চলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সরকারি উদ্যোগ একটি নতুন মাত্রা যোগ করেছে। যদিও এটি শিক্ষাগতভাবে গুরুত্বপূর্ণ, তবে বিল অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় যথাযথ মূল্যায়ন ও জনসম্পৃক্ততা ছাড়া এই প্রকল্প নদী ও বিলের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

সার্বিকভাবে, নদী শাসন, দখল, দূষণ এবং উন্নয়ন প্রকল্পের নামে পরিবেশগত হুমকি—সব মিলিয়ে নদী সুরক্ষায় একটি সমন্বিত আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

বিস্তারিত আলোচনা শেষে নিম্নোক্ত সুপারিশ গৃহিত হয়।

১. সমন্বিত উদ্যোগ ও সহযোগিতামূলক মানসিকতা

প্রতিযোগিতামূলক মানসিকতা পরিহার করে বিদ্যমান প্ল্যাটফর্মগুলোর চলমান কাজের সঙ্গে

সংঘাত নয়, বরং সমন্বয় জোরদার করতে হবে।

ALRD ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগ যেন জাতীয় পর্যায়ে সমন্বিত নদী আন্দোলনের অংশ

হয়।

 ২. সচেতনতা বৃদ্ধি ও গণসম্পৃক্ততা

নদী সুরক্ষা আন্দোলনকে সংগঠনকেন্দ্রিক না রেখে সাধারণ মানুষের মধ্যে বিস্তৃত করতে হবে।

সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ে শক্তিশালী গণমানুষের আন্দোলনে রূপান্তর ঘটাতে হবে।

 ৩. সাধারণ নীতি ও কৌশলগত নমনীয়তা

সবার জন্য অনুসরণযোগ্য কিছু সাধারণ নীতি (কমন প্রিন্সিপাল) তৈরি করতে হবে।

গাইডলাইন তৈরিতে নমনীয়তা বজায় রেখে স্থানীয় বাস্তবতা অনুযায়ী অভিযোজনের পরামর্শ

দেয়া হয়।

ভৌগলিক বৈচিত্র্য বিবেচনায় কাজের ধরনে নমনীয়তা রাখতে হবে (যেমন পার্বত্য চট্টগ্রামের পদ্ধতি রাজশাহীর জন্য উপযুক্ত নাও হতে পারে)।

 ৪. নদী তালিকা, সংযোগ ও গবেষণা

নদীর উৎপত্তিস্থল, আন্তঃনদী সংযোগ, গতিপথ চিহ্নিত ও পরিবর্তন, এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাভূমি সংরক্ষণে নোনা পানির অনুপ্রবেশের প্রভাব নিয়ে তথ্যভিত্তিক গবেষণা করতে

হবে।

নদী ও জলাভূমির সংরক্ষণে জীববৈচিত্র্য ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ জরুরি।

 ৫. স্থানীয় পর্যায়ে প্রেশার গ্রুপ গঠন ও অ্যাডভোকেসি

প্রতিটি এলাকায় প্রাসঙ্গিক ও কার্যকর প্রেশার গ্রুপ গঠন করতে হবে। এসব গ্রুপে যুব প্রতিনিধি, নারী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন জোরদার করা।

বিদ্যমান নদী রক্ষা কমিশন ও সরকারি কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করা।

 ৬. আইন ও নীতিমালা বাস্তবায়ন

সুপ্রিম কোর্টের রায়- নদী জীবন্ত সত্ত্বা ও অন্যান্য নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে নাগরিক চাপ তৈরি করতে হবে।

বিদ্যমান আইন, নীতিমালা ও গাইডলাইন বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার আহ্বান। সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনার প্রস্তাব।

 ৭. নদী রক্ষায় তিনটি প্রধান শক্তিকে সক্রিয় করতে হবে- প্রশাসন, রাজনীতি ও ব্যবসায়ীদের ভূমিকা

প্রশাসন: জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরকে দায়বদ্ধ করতে হবে।

জনপ্রতিনিধি ও রাজনীতিক: নির্বাচনী অঙ্গীকারে নদী সুরক্ষা অন্তর্ভুক্ত করতে হবে।

ব্যবসায়ী গোষ্ঠী: নদী দখল ও দূষণে তাদের ভূমিকা চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে

হবে।

 ৮. প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা

নদী খনন ও সংরক্ষণ প্রকল্পে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ব্যবহার ও অগ্রগতি নিয়মিত পর্যালোচনা

করতে হবে।

পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তাবনা ও বাস্তবায়ন কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

 ৯. আন্তসীমান্তীয় নদী ও রাজনৈতিক অঙ্গীকার

নদী সুরক্ষা, খাল খনন, নাব্যতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসন যেন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত হয়। ভোটার হিসেবে যেন আমরা দাবি তুলতে পারি—যে দল এসব প্রতিশ্রুতি দেবে, তাদের সমর্থন বিবেচনা করা।

ভারতসহ প্রতিবেশী দেশের প্রকল্প (খনি, রাস্তা, গাছ কাটা) আমাদের কৃষিজমি ও নদীতে প্রভাব ফেলছে। আন্তঃরাষ্ট্রীয় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্তবর্তী নদী ও কৃষিজমি রক্ষায়

কার্যকর সমাধান খোঁজার প্রস্তাব।

নিয়মিত সমন্বয় ও পর্যালোচনা

প্রয়োজন ও প্রাসঙ্গিকতা অনুযায়ী নিয়মিত সভা ও সমন্বয় মিটিং চালু রাখতে হবে।

আন্দোলনের ধারাবাহিকতা ও অগ্রগতি পর্যবেক্ষণে একটি কেন্দ্রীয় ফলো-আপ কাঠামো গড়ে তোলা যেতে পারে।

 ১১. মিডিয়া ও জনমত গঠন

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় নদী সংকটকে নিয়মিতভাবে তুলে ধরতে হবে।

গণমাধ্যমের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম ও কমিউনিটি রেডিওর মাধ্যমে জনমত গঠন করতে হবে।

জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগকে সামনে এনে আন্দোলনকে আরও গতিশীল করতে হবে।

 ১২. সরকারি প্রকল্পে জনগণের মতামত সংযুক্ত করা

নদী পুনরুদ্ধার প্রকল্পে জনগণের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা অন্তর্ভুক্ত করতে হবে।

প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় ভুক্তভোগীদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক করার জন্য চাপ সৃষ্টি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরাতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

আপডেট সময়: ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫