আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৪৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিল্লিতে আয়োজিত এক আলোচনায় ভারতের সাবেক কূটনীতিক, আমলা ও গবেষকরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। তারা মনে করছেন, যেই সরকারই ক্ষমতায় আসুক, ভারতের জন্য তা মেনে নেওয়া জরুরি হলেও নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় সতর্ক থাকতে হবে।

ভারতের সাবেক শীর্ষ আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জহর সরকার বলেন, “হঠাৎ পালাবদল হয়ে যাওয়াতে দিল্লির জন্য শকের মতো হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে, ভারতকে তাকেই মানতে হবে।”

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “ভুল সরকার ক্ষমতায় এলে ভারতের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। সীমান্তসংলগ্ন দেশগুলোতে অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু থাকে না। তাই আমাদের স্বার্থ রক্ষায় সতর্ক থাকতে হবে।”

আলোচনায় অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত মনে করেন, এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না—এটাই বাস্তবতা, এবং ভারতকেও সেটি মেনে নিতে হবে। তার মতে, অতীতে ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি, এখন বলছে—যা তাদের নৈতিক অবস্থানকে দুর্বল করেছে।

বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের শক্তি বৃদ্ধির প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। শ্রীরাধা দত্ত বলেন, “জামায়াত এখন নতুন চেহারার দল হিসেবে আত্মপ্রকাশ করছে, কার্যত তারা জামায়াত ২.০। তবে তাদের বাস্তব কাজকর্মের দিকে ভারতকে নজর রাখতে হবে।”

তবে সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সতর্ক করে বলেন, জামায়াত হলো মুসলিম ব্রাদারহুডের অংশ, আর “চিতাবাঘ যেমন ডোরা বদলায় না, জামায়াতও পাল্টাবে না।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা

আপডেট সময়: ০৬:৪৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫