আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলের আয়োজনে বুধবার বিকালে মালঞ্চ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিমা আক্তার কল্পনার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এম এ আশেক এলাহী মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯১ সালে তারা সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল। আর ২০০১ সালে পেয়েছিল ১৭টি আসন। এছাড়া ২০০৮ সালে পেয়েছিল মাত্র দুটি আসন। সেই দল কিভাবে আশা করে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, জীবনেও পাবেনা। ২০১৮ সালের নির্বাচনে তাদের প্রতিক ছিলনা, তারা ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেছিল, আর তারাই এখন ধানের শীষের বিরোধিতা করে।

তিনি আরো বলেন, একটি পরিবারের নারী সদস্যরা সব সময় পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেন। বিএনপি ক্ষমতায় এলে নারী সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে শ্যামনগরে আধুনিক মানের টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫