আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়া (হেতালখালী) গ্রামের জামিলা খাতুন (২৫) নামে এক গৃহবধূর বিষ পান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১১ আগষ্ট) সকালে এই ঘটনা ঘটে।

তার পিতার নাম মো: জামাল উদ্দিন। মৃত জামিলা খাতুনের স্বামী মো: রায়হান দিনমজুরির কাজ করেন। তাদের দুটি শিশু কন্যা সন্তান রয়েছে।

মৃতের মামাতো ভাই মো: রেজাউল করিম বলেন, আমি মাঠে কাজ করছিলাম। বাড়ি এসে শুনি জামিলা বিষ খেয়েছে। পরে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসি। যখন ভ্যানে নিয়ে আসি আমার কোলে ছিল এবং জীবিত ছিল, কখন মারা গেছে জানি না।

কর্তব্যরত চিকিৎসক মো: শাকির হোসেন বলেন, আমরা ইসিজি করেছি। মৃত নারী কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা আগে বিষ পান করেছে বলে মনে হচ্ছে। মৃতের ঠোঁট কালো হয়ে গেছে, শরীর শক্ত হয়ে গেছে। আধা ঘন্টা আগে মারা গেলে এমন হওয়ার কথা নয়। তবে ময়না তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।

সরেজমিনে দেখা যায়, মৃত জামিলা খাতুনের পিতা মো: জামাল উদ্দীন হাসপাতাল প্রাঙ্গণে বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন।

মৃতের এক চাচী তার মাথায় সমস্যা ছিল বলে উপস্থিত গণমাধ্যমকে জানান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। এদিকে রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

আপডেট সময়: ০২:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫