আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে চিংড়ি ঘের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের প্যান্ডামিক ফিশারিজের মালিক ও সাবেক সচিব এ. এম. সাইদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে লিজের টাকা না দিয়ে উল্টো মৎস্যদের দখলের অভিযোগ উঠেছে। মৎস্য ঘের ফেরত পাওয়ার দাবিতে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জমির মালিকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির টাকা পরিশোধ না করে এখন জমি জবরদখলের চেষ্টা করছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ঘের দখলে রেকেছে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান বন্ধুল শতাধিক লাঠিয়াল মোতায়েন করেছে।

জমির মালিকরা অভিযোগ করে বলেন, লিজের মেয়াদ শেষ হলেও ঘের ফেরত দেওয়া হচ্ছে না উল্টো গুত্তা বাহিনী দিয়ে স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে। তারা দ্রুত তাদের ঘের দখল মুক্ত করার দাবি জানিয়ে এব্যাপার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে ঘের দখলমুক্ত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করেন জমির মালিক পক্ষ।
মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাশেম মোড়ল, মো. আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলী প্রমুখ।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, প্রজেক্টে বর্তমানে ১২ কোটি টাকার মাছ ছাড়া আছে। ব্যাংক লোন আছে ১৬ কোটি টাকা। আমি প্রজেক্টের মালিক সাইদ সাহেবের পক্ষে ঘের দেখাশোনা করছি। লাঠিয়াল বাহিনী নিয়োগ করার বিষয়টি সত্য নয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে চিংড়ি ঘের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৩:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫