আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শার্শা সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ন, ভারতীয় পন্য ও মাদক জব্দ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

এক মাসে ১২ জন আসামিসহ বিজিবির অভিযানে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত থেকে প্রায় ৭ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় বিভিন্ন প্রকারের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

গত এক মাসে যশোর ৪৯ ব্যাটালিয়নের টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, রঘুনাথপুর ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২ আসামিসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ২৬ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

শার্শা সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ন, ভারতীয় পন্য ও মাদক জব্দ

আপডেট সময়: ১২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫