আজ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
কলারোয়া ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রচার প্রচারণা চলচ্ছে চেয়ারম্যান প্রত্যাশী মো. আনিসুর রহমান

  • আজিজুল ইসলাম
  • আপডেট সময়: ১২:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. আনিসুর রহমান। প্রচারণার অংশ হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত শোনেন। পরে কলারোয়া উপজেলার খদ্দের বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “আমরা এবার আনিসুর রহমান ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।” একই ধরনের বক্তব্য দেন বিএনপির কর্মী কামরুল ইসলাম ও আব্দুল হামিদসহ অন্য নেতাকর্মীরা। তারা দলের কাছে আনিসুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। স্থানীয় সমর্থকদের দাবি, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি ইতোমধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন। মতবিনিময় সভায় আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সাবেক ছাত্রদল ও যুবদলের ত্যাগী নেতা হিসেবে কাজ করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকব। ১১ নং দেয়াড়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কলারোয়া ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রচার প্রচারণা চলচ্ছে চেয়ারম্যান প্রত্যাশী মো. আনিসুর রহমান

আপডেট সময়: ১২:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬